পরিচিতি

ঢাকা কাউন্টারে সম্মানিত ব্যক্তিবর্গগণ

এক : মিশন-ভিশন

নৈতিক ও আলোকিত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে আয-যিহান পাবলিকেশন প্রতিষ্ঠা হয়। আমরা বিশ্বাস করি, একটি ভালো বই একজন ভালো মানুষ তৈরির মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনের ভিত্তি।

চিন্তা-জ্ঞান-গবেষণা ট্যাগলাইনকে সামনে রেখে শুরু থেকে আমরা পাঠকদের গবেষণামূলক রুচিসম্মত ইসলামি সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি এবং আকাবির-আসলাফদের জীবনীর উন্নতমানের বই উপহার দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য শুধু বই প্রকাশ নয়; বরং জ্ঞান, মূল্যবোধ ও আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একইসাথে সরাসরি শিক্ষাখাতে বৃহৎ অবদানের লক্ষ্যে মাদরাসার একাডেমিক ও কিন্ডারগার্টেন বইয়েরও রয়েছে বিশেষ কার্যক্রম।

দুই : নামকরণ

আয-যিহান পাবলিকেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম আয-যিহান। মূলত তার ডাক নাম তথা আয-যিহান থেকে আয-যিহান পাবলিকেশন। সবচেয়ে মজার বিষয় হলো, নামটিও প্রকাশনা শিল্পের সাথে যথার্থ বলে বিজ্ঞজন, স্কলার ও আকাবিররা এই নামটি দিতে বিশেষভাবে সম্মতি ও পরমর্শ দেন। বিশেষত আন্তর্জাতিক আরবি সাহিত্যিক, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি রহিমাহুল্লাহ।

তিন : নামের ব্যাখ্যা-বিশ্লেষণ

ভাষাবিদ আহমদ মুখতার ওমরের রচিত المعاصرة معجم اللغة العربية অভিধানে ৮২৬ নং পৃষ্ঠায় শব্দটি বাবে مفاعلة এর মাসদার থেকে উল্লেখ করা হয়েছে। অভিধানে উল্লেখিত সরাসরি ইবারত হলো, ذاهن فلانٌ فلانًا أي فاطنه وباراه في جودة الذهن অর্থ সে তাকে মেধার উৎকৃষ্টতায় পরীক্ষা করল, তারা পরস্পর মেধায় প্রতিযোগিতা করল। সুতরাং আয-যিহান অর্থ হলো পরস্পর মেধা বা জ্ঞানের প্রতিযোগিতা করা।

চট্টগ্রাম কাউন্টারে সম্মানিত ব্যক্তিবর্গগণ

ঢাকা কাউন্টারে সম্মানিত ব্যক্তিবর্গগণ

প্রতিষ্ঠাকাল
0
প্রকাশিত বই
0
লেখক ও সম্পাদক
0
পাঠক সন্তুষ্টি
0 +
আমাদের সাথে কাজ করা লাইব্রেরি ও বুকশপ
0 +
বিক্রয়কেন্দ্র
0
টিম কর্মী
0
প্রজেক্ট সম্পন্ন
0 +