পেমেন্ট

দাম পরিশোধ কীভাবে করব / বইয়ের মূল্য পরিশোধের প্রক্রিয়া কী?

বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা ছাড়াও, আপনি মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট বা অনলাইন গেটওয়ে ইত্যাদি) অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন।

কাউকে গিফট দিতে চাইলে আলাদা কী সুবিধা আছে?

কাউকে গিফট দিতে চাইলে আপনি তার ঠিকানা দিয়ে বই অর্ডার করতে পারেন। অর্ডার করার সময় আপনি ‘উপহার দিন’ নামে একটি ফিচার পাবেন, যার মাধ্যমে সহজেই গিফট পাঠানো যাবে। এছাড়াও, আমরা আলাদা গিফট র‍্যাপিংয়ের ব্যবস্থা করে থাকি, যাতে আপনার উপহারটি আরও আকর্ষণীয় ও বিশেষ হয়ে ওঠে।


রিফান্ড পলিসি (Safe Refund)

১) যদি আপনার পেইড অর্ডারটি ক্যানসেল হয় অথবা আপনি নিজে অর্ডার ক্যানসেল করার অনুরোধ করেন, তবে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেওয়া হবে।

২) যদি পেইড অর্ডার ডেলিভারি না হয় অথবা ডেলিভারি হওয়ার পূর্বেই রিটার্ন করা হয়, তাহলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেওয়া হবে। যদি কাস্টমার নতুন করে অর্ডার নিতে চান, তাহলে নতুন করে পণ্য পাঠানো হবে।

৩) ফেরত পাঠানো পণ্যটি যাচাই-বাছাই করার পর রিফান্ড প্রদান করা হবে।

৪) যদি আপনি ‘ক্যাশ অন ডেলিভারি’ পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে থাকেন এবং পণ্যটির জন্য কোনো টাকা পরিশোধ না করেন, তাহলে রিফান্ড পাওয়ার অধিকারী হবেন না।

৫) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যদি টেকনিক্যাল ভুলের কারণে অতিরিক্ত টাকা কেটে রাখা হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

৬) অনলাইন পেমেন্টে যদি গ্রাহক পণ্যের মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পরিশোধ করেন, অথবা যদি পেইড অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকার কারণে বাদ পড়ে, তাহলে অতিরিক্ত অর্থ গ্রাহককে রিফান্ড করা হবে।

৭) পেইড অর্ডার প্রসেসিং স্ট্যাটাসে থাকাকালীন যদি কোনো পণ্য সাপ্লায়ারের কাছ থেকে না পাওয়া যায় বা দ্রুত সংগ্রহ করা সম্ভব না হয়, তবে ক্রেতার সাথে আলোচনা করে উক্ত পণ্যের টাকা রিফান্ড করে বাকি পণ্যগুলো পাঠিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়া সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়।

৮) ক্যাশব্যাক অফার চলাকালীন যদি কোনো কারণে অর্ডার ক্যানসেল হয়, তবে Azzihan Publication কর্তৃপক্ষ আপনাকে ক্যাশব্যাক পরিমাণ বাদ দিয়ে অর্ডারের পেমেন্ট রিফান্ড করবে।

৯) রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসারে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের ত্রুটি প্রমাণসহ উত্থাপন করা হয়, তবেই রিফান্ড প্রযোজ্য হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে রিফান্ড প্রযোজ্য হবে না।

১০) সাধারণত রিফান্ড প্রসেস করতে ৭–১৫ কার্যদিবস সময় লাগে। যদি এই সময়ের মধ্যে রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

১১) রিফান্ড সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়, যেমন: বিকাশ, রকেট, নগদ