স্ব-প্রকাশনা হলো লেখকের নিজের অর্থায়নে নিজের বই প্রকাশের প্রক্রিয়া। বই প্রকাশের ক্ষেত্রে বাঁধাই, ছাপা, ডিস্ট্রিবিউশন এবং স্টোরেজসহ প্রয়োজনীয় সব বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করব। এই সহযোগিতা চুক্তিভিত্তিক হবে, যা পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

আপনি চাইলে নিচের ফর্মটি পূরণ করে আপনার বই নিজেই প্রকাশ করতে পারেন।


    স্ব-প্রকাশনা-এর বিশেষত্ব

    ১. রেগুলার পাবলিশিং-এর শর্ত পূরণ না হলেও Azzihan Publication থেকে বই প্রকাশের সুযোগ।
    ২. প্রতিটি বই রেগুলার বইয়ের মতোই প্রিমিয়াম কোয়ালিটিতে প্রকাশিত হবে।
    ৩. প্রতিটি বইয়ের আইএসবিএন নেওয়া হবে এবং আর্কাইভ কপি সংরক্ষণ করা হবে।

    স্ব-প্রকাশনা-এ দুই ধরনের চুক্তি করা যাবে :

    ১. প্রোডাকশন সাপোর্ট
    Azzihan Publication ব্যানারে বইয়ের সকল প্রোডাকশন সম্পন্ন হবে।
    প্রোডাকশন শেষে সকল কপি লেখক/এজেন্টের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
    ২. প্রোডাকশন অ্যান্ড সেলস সাপোর্ট
    বইয়ের সকল প্রোডাকশন Azzihan Publication সম্পন্ন করবে। প্রোডাকশন শেষে বইগুলো আয-যিহান পাবলিকেশন-এর ওয়্যারহাউজে পৌঁছে যাবে। লেখকের কপি কুরিয়ারে পাঠানো হবে এবং সেলসের জন্য ৫০ কপি Azzihan Publication সংরক্ষণ করবে। এই ৫০ কপি বিক্রির আয় প্রতি মাসের শেষে গণনা করে পরের মাসের ১৫ তারিখে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। ৫০ কপি শেষ হলে আবার আয-যিহান পাবলিকেশন ঠিকানায় বই পাঠিয়ে দিবেন লেখক।

    প্রোডাকশন অ্যান্ড সেলস সাপোর্ট-এর সুবিধা

    Azzihan Publication ওয়েবসাইটের ‘স্ব-প্রকাশনা’ পেজে বইয়ের তালিকা প্রকাশ।
    পাঠক বই সম্পর্কে জানতে পারবে, কিছু অংশ পড়তে পারবে, রিভিউ লিখতে ও অর্ডার করতে পারবে।
    সকল অনলাইন বুকশপে বই পাওয়া যাবে এবং তাদের ওয়েবসাইটে এন্ট্রি হবে।
    বইমেলায় Azzihan Publication-এর স্টলে বই প্রদর্শন ও বিক্রি হবে।
    Azzihan Publication-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচারণামূলক পোস্ট দেওয়া হবে।

    পেমেন্ট কীভাবে করব?

    পাণ্ডুলিপি পাঠানোর ২ কর্মদিবসের মধ্যে আপডেট জানানো হবে। চূড়ান্ত হলে ই-মেইলে ইনভয়েস ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো হবে। পেমেন্ট করে স্লিপ বা স্ক্রিনশট পাঠালে মানি রিসিপ্ট দেওয়া হবে।

    চুক্তি কীভাবে করব?

    চূড়ান্ত আলোচনা শেষে পেমেন্ট করতে হবে। পেমেন্টের ১–২ কর্মদিবসের মধ্যে ই-সিগনেচারের মাধ্যমে চুক্তি সম্পন্ন হবে।

    পেমেন্টের কতদিন পর বই প্রকাশ হবে ?
    প্রুফ, সম্পাদনা, সেটআপ, কভার ডিজাইন আমাদের দায়িত্বে থাকলে: ৪০ কর্মদিবস। সব প্রস্তুত থাকলে: ১৮ কর্মদিবস।
    বই হাতে পাব কীভাবে?

    ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে জেলা সদর (কিছু ক্ষেত্রে উপজেলা) পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

    প্রোডাকশন ও সেলস সাপোর্ট নিলে পেমেন্ট পাব কতদিনে?
    প্রতি মাসের সেলসের এমাউন্ট পরের মাসের ১৫ তারিখে ব্যাংকের মাধ্যমে পরিশোধ হবে।

    সতর্কতা

    দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে এমন কোনো পাণ্ডুলিপি Azzihan Publication গ্রহণ করে না।